Finished . event 02 Feb, 2026 07:30 PM
Phytophthora infestans আলুর বিলম্বিত ধসা বা লেট ব্লাইট রোগ সৃষ্টি করে।
ইউলোথ্রিক্স শৈবালের কোষে আংটি বা গার্ডল আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে।
ভাউচেরিয়া শৈবালের দেহ নলাকার, শাখান্বিত এবং বহু নিউক্লিয়াসবিশিষ্ট, একে সিনোসাইটিক বলে।
ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নামক নাইট্রোজেনযুক্ত পলিস্যাকারাইড দিয়ে গঠিত।
হিস্টোরিয়াম বা চোষক অঙ্গের মাধ্যমে ছত্রাক পোষক দেহ থেকে পুষ্টি গ্রহণ করে।
Cephaleuros virescens নামক শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে।
অ্যাগারিকাস বা মাশরুমের উপরের ছাতার মতো অংশকে পাইলিয়ার্স বলে।
Botryococcus braunii শৈবাল থেকে উচ্চমানের হাইড্রোকার্বন বা জ্বালানি তেল পাওয়া যায়।
ঈস্ট বা স্যাকোরোমাইসেস ভিটামিন বি-কমপ্লেক্স ও রিবোফ্লাভিনের সমৃদ্ধ উৎস।
সবুজ শৈবাল বা ক্লোরোফাইটার প্রধান সঞ্চিত খাদ্য হলো স্টার্চ বা শ্বেতসার।
ছত্রাক ক্লোরোফিলহীন হওয়ায় স্টার্চ তৈরি করতে পারে না, এরা গ্লাইকোজেন হিসেবে খাদ্য জমা রাখে।
শৈবাল ও ছত্রাকের মিথোজীবী সহাবস্থানকে লাইকেন বলা হয়।
অ্যাগারিকাস ব্যাসিডিওমাইকোটা পর্বের সদস্য, এদের স্পোর ব্যাসিডিয়ামে তৈরি হয়।
ক্লোরেলা একটি পুষ্টিগুণ সম্পন্ন এককোষী সবুজ শৈবাল।
অ্যালেকজান্ডার ফ্লেমিং Penicillium notatum থেকে প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন।
শৈবালের জননাঙ্গ সাধারণত এককোষী এবং এর চারপাশে কোনো বন্ধ্যা কোষের আবরণ থাকে না।
লাইকেনের ছত্রাক অংশকে মাইকোবায়োন্ট এবং শৈবাল অংশকে ফাইকোবায়োন্ট বলে।
মাশরুমের গোড়া থেকে পাইলিয়ার্স পর্যন্ত লম্বা দণ্ডের মতো অংশটি হলো স্টাইপ।
সামুদ্রিক বাদামী শৈবাল থেকে অ্যালজিনিক এসিড বা অ্যালজিন সংগ্রহ করা হয়।
ছত্রাকের দেহ অসংখ্য সুতার মতো হাইফি দিয়ে গঠিত, যার সমষ্টিকে মাইসেলিয়াম বলে।
পাথরের গায়ে জন্মানো শৈবালকে লিথোফাইট বলা হয়।
এককোষী ছত্রাক ঈস্ট প্রধানত বাডিং বা মুকুলোদগম প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে।
অ্যামানিটা ফ্যালয়েডস একটি অত্যন্ত বিষাক্ত মাশরুম যাকে 'ডেথ ক্যাপ' বলা হয়।
সব ধরণের শৈবালেই ক্লোরোফিল-এ নামক সালোকসংশ্লেষণকারী পিগমেন্ট থাকে।
ছত্রাক ও উদ্ভিদের মুলের এই বিশেষ মিথোজীবী সম্পর্ককে মাইকোরাইজা বলা হয়।
অল্টারনারিয়া সোলানি আলুর আর্লি ব্লাইট রোগের জন্য দায়ী।
ডায়াটমের মৃতদেহের খোলস বা ডায়াটোমেসিয়াস আর্থ ডাইনামাইট তৈরিতে ব্যবহৃত হয়।
অ্যাগারিকাস বা মাশরুম পচা জৈব পদার্থের উপর জন্মায়, তাই এরা মৃতজীবী।
ছত্রাকের হাইফিগুলো জট পাকিয়ে যে টিস্যু সদৃশ গঠন তৈরি করে তাকে সিউডোপ্যারেনকাইমা বলে।
শৈবাল সালোকসংশ্লেষণ করতে পারে (স্বভোজী) কিন্তু এদের ফুল ও ফল হয় না (অপুষ্পক)।
ফি: ফ্রি