Finished . event 24 Jan, 2026 07:16 AM
Clostridium botulinum ব্যাকটেরিয়া বটুলিজম নামক খাদ্য বিষক্রিয়া সৃষ্টি করে।
Rhizobium ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবন্ধনে সহায়তা করে।
Streptomyces scabies নামক অ্যাকটিনোমাইসিটিস আলুর স্কার্ব রোগ সৃষ্টি করে।
E. coli মানুষের অন্ত্রে ভিটামিন B12 ও K সংশ্লেষণ করে।
ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে ঘিরে থাকা প্রোটিন আবরণ হলো ক্যাপসিড।
নিউক্লিক অ্যাসিড ও ক্যাপসিডকে একত্রে নিউক্লিওক্যাপসিড বলে, যা সংক্রামক নয়।
T2 ফায ভাইরাসের মাথা প্রিজম আকৃতির বা ষড়ভুজাকার হয়।
T2 ব্যাকটেরিওফায একটি ডিএনএ ভাইরাস।
প্রোক্যারিওটিক কোষ বা ব্যাকটেরিয়াতে 70S রাইবোসোম থাকে।
Xanthomonas oryzae ধানের পাতার ধসা বা ব্লাইট রোগ সৃষ্টি করে।
ভাইরাসে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম বা কোনো কোষীয় অঙ্গাণু থাকে না।
ব্যাকটেরিয়ার মূল ডিএনএ-র বাইরে স্ব-প্রজননশীল বৃত্তাকার ডিএনএ-কে প্লাজমিড বলে।
প্রিয়ন হলো শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত সংক্রামক কণা।
ব্যাকটেরিওফায ভাইরাসের বংশবৃদ্ধি প্রক্রিয়ায় লাইটিক চক্র দেখা যায়।
Xanthomonas citri ব্যাকটেরিয়া লেবুর সাইট্রাস ক্যাঙ্কার রোগ সৃষ্টি করে।
অ্যাজোটোব্যাকটার মুক্তভাবে বসবাসকারী বায়ুজীবী ব্যাকটেরিয়া।
ল্যাটিন শব্দ 'Virus' এর অর্থ হলো বিষ (Venom)।
Lactobacillus দুধকে দইয়ে পরিণত করতে সহায়তা করে।
ফ্ল্যাজেলা ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া চলাফেরা করতে পারে।
TMV বা Tobacco Mosaic Virus তামাকের পাতায় রোগ সৃষ্টি করে।
রিকমবিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ইনসুলিন তৈরিতে E. coli ব্যবহৃত হয়।
ভিরয়েড হলো ক্ষুদ্র বৃত্তাকার একক তন্ত্রী সংক্রামক RNA কণা।
ব্যাকটেরিয়া আদি কোষী হওয়ায় এতে সুগঠিত নিউক্লিয়াসের বদলে নিউক্লিঅয়েড থাকে।
প্লাজমিড হলো ব্যাকটেরিয়ার ক্ষুদ্র বৃত্তাকার এবং দ্বি-সূত্রক ডিএনএ।
যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ধ্বংস করে তাদের ব্যাকটেরিওফায বলে।
হিপাটাইটিস-বি ভাইরাস একটি গুরুত্বপূর্ণ ডিএনএ ভাইরাস।
ব্যাকটেরিয়া প্রধানত দ্বি-ভাজন (Binary Fission) পদ্ধতিতে দ্রুত বংশবৃদ্ধি করে।
গ্রাম স্টেইন পদ্ধতিতে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বেগুনী রঙ ধারণ করে।
একটি পূর্ণাঙ্গ এবং সংক্রামক ভাইরাস কণাকে ভিরিয়ন বলা হয়।
এফ ডাব্লিউ টর্ট এবং ফেলিক্স ডি হেরেল ব্যাকটেরিওফায আবিষ্কার করেন।
ফি: ফ্রি