Finished . event 16 Jan, 2026 07:00 PM
এক অণু গ্লুকোজ ও এক অণু ফ্রুক্টোজ মিলে সুক্রোজ গঠিত হয়।
সুক্রোজ মূলত আখের রস বা চিনি থেকে পাওয়া যায় বলে একে ইক্ষু চিনি বলে।
পাকা আঙুরে ১২-৩০% গ্লুকোজ থাকে।
উচ্চ তাপমাত্রায় এনজাইমের প্রোটিন অংশ নষ্ট হয়ে যায়।
ক্যাসিনোজেন দুধে থাকা একটি গুরুত্বপূর্ণ ফসফোপ্রোটিন।
প্রোটামিন হলো প্রকৃতিতে প্রাপ্ত ক্ষুদ্রতম প্রোটিন।
প্রায় ২০টি অ্যামিনো এসিড দিয়ে প্রোটিন গঠিত হয়।
কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ।
ডিমের কুসুমের প্রোটিন হলো ভিটেলিন।
এটি অ্যামিনো এসিডের রাসায়নিক গঠন নির্দেশ করে।
ডাই-হাইড্রোক্সিঅ্যাসিটোন একটি তিন কার্বন বিশিষ্ট কিটোন শর্করা।
অ্যামিনো এসিডগুলো পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে।
গ্লুকোজ একটি ছয় কার্বন বিশিষ্ট একক শর্করা বা মনোস্যাকারাইড।
এনজাইমের প্রোটিন অংশকে অ্যাপো-এনজাইম এবং অপ্রোটিন অংশকে প্রোস্থেটিক গ্রুপ বলে।
রক্তে গ্লুকোজের উপস্থিতি ও গুরুত্বের কারণে একে ব্লাড সুগার বলা হয়।
জাইগোটিন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড় বাঁধে (সিন্যাপসিস), যাকে বাইভ্যালেন্ট বলে।
মেটাফেজ পর্যায়ে সুপারকয়েলিং এর ফলে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়।
কোষ চক্রের প্রস্তুতির জন্য ইন্টারফেজেই ৯-৯৫% সময় ব্যয় হয়।
নিউক্লিয়াস কোষের যাবতীয় জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে বলে একে কোষের মস্তিষ্ক বলে।
পাকা মিষ্টি ফলে ফ্রুক্টোজ পাওয়া যায় বলে একে ফ্রুট সুগার বলা হয়।
মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভেতরের দিকে ভাজ হয়ে ক্রিস্টি গঠন করে।
দুটি অ্যামিনো এসিড একটি পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে ডাই-পেপটাইড গঠন করে।
লাইসিন একটি অপরিহার্য অ্যামিনো এসিড যা শরীর নিজে তৈরি করতে পারে না।
উদ্ভিদ কোষে খাদ্য হিসেবে স্টার্চ বা শ্বেতসার জমা থাকে।
DNA-তে গুয়ানিন (G) সবসময় সাইটোসিনের (C) সাথে যুক্ত হয়।
প্রোফেজ ধাপে ক্রোমোজোম ঘনীভূত হওয়ার সাথে সাথে নিউক্লিওলাস ছোট হতে থাকে এবং বিলুপ্ত হয়।
ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মিউকোপ্রোটিন বা পেপটিডোগ্লাইক্যান দিয়ে তৈরি।
কোষের ভেতরে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমের ঘূর্ণনশীল চলনকে সাইক্লোসিস বলে।
DNA-তে থায়ামিন থাকলেও RNA-তে তার বদলে ইউরাসিল থাকে।
গ্লুকোজ ও ফ্রুক্টোজ হলো বিজারণক্ষম শর্করা বা রিডিউসিং সুগার।
হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয়।
ব্যাকটেরিয়া, ইস্ট বা এককোষী জীবে সরাসরি বিভাজন বা অ্যামাইটোসিস ঘটে।
অ্যালবুমিন একটি সরল প্রোটিন যা শুধু অ্যামিনো এসিড দিয়ে গঠিত।
পাতার মেসোফিল টিস্যুতে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে যা সালোকসংশ্লেষণ করে।
ওয়াটসন ও ক্রিক মডেল অনুযায়ী DNA হেলিক্সের ব্যাস ২০ অ্যাংস্ট্রম।
লাইপেজ এনজাইম চর্বি বা লিপিড জাতীয় খাদ্যের উপর কাজ করে।
একটি বিভাজন শেষ হওয়া এবং পরবর্তী বিভাজন শুরু হওয়ার মধ্যবর্তী অবস্থাকে ইন্টারফেজ বলে।
রাইবোসোমে অ্যামিনো এসিড থেকে প্রোটিন সংশ্লেষিত হয়।
মায়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কারণ এতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়।
অনেকগুলো অ্যামিনো এসিড পেপটাইড বন্ধনী দিয়ে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে।
ফি: ফ্রি